গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিলিছ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলে করীম ছোটনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব