বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলার তজুমদ্দিনে পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ হারালেন যুবক
logo

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকার দ্বন্দ্বে প্রাণ হারালেন যুবক

ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকার দ্বন্দ্বে মো: শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো: ইউনুস মিস্ত্রির ছেলে। অপরদিকে, অভিযুক্ত তামিম একই এলাকার নুরনবী মিয়ার ছেলে।

জানা গেছে, শাকিলের ছোট ভাই রাকিবের থেকে ৬০০ টাকা পেতেন তামিম। শনিবার বিকেলে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে তামিম রাকিবের কাছে তার পাওনাকৃত ৬০০ টাকা ফেরত চান। এ নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে রাকিবের বড় ভাই শাকিল ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংস করে দেন। এই ঘটনার জেরে সন্ধ্যায় পূনরায় শাকিলের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় তামিম। সেখানে একপর্যায়ে শাকিলের মাথায় স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তামিম। স্ট্যাম্পের আঘাতে শাকিল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে পূনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর রবিবার সকালে শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে তামিমকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি এজাহার দায়ের করেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন বলেন, শাকিলের বাবা ইউনুস মিস্ত্রি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

খুঁজুন