বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ভোলার মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
logo

ভোলার মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের গ্রেফতার করে পুলিশ। 

পরে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল ভূঁইয়া।

পুলিশ জানায়, গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফথার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন