বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলার মনপুরায় বেড়িবাঁধের বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার
logo

ভোলার মনপুরায় বেড়িবাঁধের বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

ভোলা মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত বালুর স্তুপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাট এলাকায় বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা জেলে মনিরের ছেলে ওমর (১০)। এর আগে বৃহস্পতিবার ঝড়-তুফানের রাতে এশার নামাজের পর মৎস্যঘাট বাজার থেকে নিখোঁজ হন শিশুটি।

মৎস্যঘাট ব্যবসায়ী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে রামনেওয়াজ মৎসঘাট এলকা থেকে শিশুটির খোঁজ পাচ্ছিলনা পরিবার। পরে শুক্রবার বিকেলে সাড়ে ৫ টায় বেড়ীবাঁধ নির্মাণ কাজে থাকা এক মহিলা বালুর স্তুপে চাঁপা পড়া শিশুটির পা দেখে চিৎকার দিলে মৎস্যঘাটের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বালুর স্তুপের কাছে শিশুটির বাড়ি। প্রতিদিন মৎস্যঘাট থেকে শিশুটি বালুর স্তুপ রাখা পাশ দিয়ে বাড়িতে যাতায়াত করে। এমনকি শিশুটির পরিবারের সদস্যরাসহ আশে-পাশের থাকা বাসিন্দরা ওই পথে যাতায়াত করে। ধারনা করা হচ্ছে কোন এক সময় অসাবধানতা বশত শিশুটি নির্মাণ কাজে ব্যবহৃত বালুর স্তুপের নিচে পড়ে যায়। বালুর স্তুপের নিচে চাঁপা পড়ার কারণেই তার মৃত্যু হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন