বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলার মেঘনায় ৭০ লাখ টাকার সিমেন্ট নিয়ে জাহাজডুবি
logo

ভোলার মেঘনায় ৭০ লাখ টাকার সিমেন্ট নিয়ে জাহাজডুবি

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা প্রায় ৭০ লাখ টাকার সিমেন্ট নষ্ট হয়েছে। জাহাজের মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতখান উপজেলার মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো: আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গত শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১। 

পরে আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়। পরে জাহাজে থাকা নাবিকেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হন।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করছিলেন যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাঁদের ৭০ লাখ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিল্লুর রহমান জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন