বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
logo

ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় যে কোনো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এ নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।  রুটগুলো হলো- ভোলা-লক্ষীপুর, দৌলতখান-আলেকজেন্ডার, মির্জাকালু-আলোকজেন্ডার, বেতুয়া-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, বেতুয়া-মনপুরা, হাতিয়া-ঢাকা, তজুমদ্দিন-চরজহিরউদ্দিন, হাকিমুদ্দিন-মনপুরা-জর জহির উদ্দিন।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন। নদীতে পানি বাড়ার ফলে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ফেরিতে যানবাহন ওঠানামায় বিঘ্ন সৃস্টি হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন