বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলা-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
logo

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১২ জানুয়ারী) বিকালে জেলা রির্টানিং কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা রির্টানিং অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে ভোলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া মেরুকরন। রাজনীতির মাঠে বিএনপি-বিজেপি মুখেমুখী অবস্থানে থাকা ২টি দল এক হয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করছেনন অনেকেই। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে জোটের প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। তবে কেউ কেউ আবার বলছেন, বিএনপি প্রার্থী সরে যাওয়াতে ভোটের মাঠে দেখা যাবে না বিএনপির অনেক নেতা-কর্মীকেই।

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। 

বর্তমনে এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী। উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫শ’ ৬৭ জন।

খুঁজুন