বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোজ্য তেলে ভিটামিন-এ ফোর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
logo

ভোজ্য তেলে ভিটামিন-এ ফোর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং গেইন এ-র উদ্যোগে ভোজ্য তেলে ভিটামিন এ ফোর্টিফিকেশন সংক্রান্ত জনসচেতনতামূলক এক সেমিনার সোমবার সকালে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড, মোহাম্মদ শোয়েব সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ।

সেমিনারে মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা ভোক্তা অধিকার অধিদপ্তরের উপর পরিচালক সজল আহম্মেদ,জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন পুলিশ  সুপারের প্রতিনিধি আজিজ আহম্মেদ বক্তব্য রাখেন। সেমিনার সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারি।

সেমিনারে ব্যবসায়ী,সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্য বলেন, মানুষকে বাঁচতে হলে সচেতন হতে হবে। নিজের চেষ্টা থাকলে নিজেকে খাদ্য গ্রহনে নিরাপদ রাখা সম্ভব। আর নিজের দ্বায়িত্ব থেকে পরিবার সহ সমাজের সকল শ্রেনীর মানুষের জন্য সবাইকে কাজ করা প্রয়োজন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন