এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরীর কাজে ব্যবহৃত প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ এবং ধ্বংস করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৮মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তার ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ভবানীপুর এলাকার লিটনের ছেলে দুধ ব্যবসায়ী আব্দুর রশিদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ধারাবাহিকতায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদের ভিটেরিনারী সার্জন শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া থানার এস আই মোস্তাফিজুর রহমান সহসঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ভেজাল দুধ তৈরি অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড
ভেজাল দুধ তৈরি অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড
এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরীর কাজে ব্যবহৃত প্রায় ১০০ লিটার বিষাক্ত তেল জব্দ এবং ধ্বংস করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৮মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তার ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ভবানীপুর এলাকার লিটনের ছেলে দুধ ব্যবসায়ী আব্দুর রশিদ। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর তেল ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ধারাবাহিকতায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিষাক্ত তেল ও ভেজাল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা
হয়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদের ভিটেরিনারী সার্জন শারমিন জাহান, এনএসআই কর্মকর্তা লুৎফর রহমান, ভাঙ্গুড়া থানার এস আই মোস্তাফিজুর রহমান সহসঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত