বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ
logo

ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতকে ১-০ গোলে হারিয়েছে। আজ বাংলাদেশের ২২ বছরের অপেক্ষার অবসান হলো। সবশেষ ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২-১ গোলে ভারতকে হারিয়েছিল লাল-সবুজের দল। এবার শেখ মোরসালিন ভুলে যাওয়া সেই স্বাদ সমর্থকদের ফিরিয়ে দিলেন।

আজ মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে লিড পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটলেন শেখ মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে ফিরতি পাস বাড়ান রাকিব, অন্য প্রান্তে মোরসালিন টোকা দিয়ে গুরপ্রিতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান।

চলতি বাছাইয়ে জয়হীন থাকার তীব্র হতাশাও ছিল বাংলাদেশের। এবার সে হতাশার বৃত্ত থেকেও বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার হাহাকারও ঘুঁচল, খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি আস্বাদন করলেন প্রথম জয়ের অনির্বচনীয় স্বাদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন