বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি
logo

ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে মাঝরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে; এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?

এই খবরের সত্যটা জানতে গিয়ে জাগো নিউজের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একইরকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এই বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদমাধ্যমকে জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’-দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন