বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ভারতীয় বাহিনীর অভিযান, কাশ্মীরে নিহত ৩
logo

ভারতীয় বাহিনীর অভিযান, কাশ্মীরে নিহত ৩

আজ মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।তারা বলছে,  নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর এই অভিযান চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় দুই ঘণ্টা ধরে বন্দুকধারীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। সামরিক বাহিনী জানায়, তারা তল্লাশির সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালাতে শুরু করে। ভয়ংকর গুলির লড়াই হয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন মারা যায়। 

অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে সামরিক বাহিনী। তারা বলছে, বন্দুকধারীদের সঙ্গে প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল। তারপর তারা সেখান থেকে সোপিয়ানে চলে যায়।

কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডতে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর চারদিনের পালটাপালটি সংঘর্ষ হয় ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে।এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ধীরে ধীরে কাশ্মীরের অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছিল। এরই মধ্যে আবার অভিযানের খবর এল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন