বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভারতে পালিয়ে গিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা বঙ্গাঁওয়ে বিশেষ অভিযানে আটক
logo

ভারতে পালিয়ে গিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা বঙ্গাঁওয়ে বিশেষ অভিযানে আটক

হাদি হত্যা মামলার দুই আসামি ভরতে গ্রেফতার বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক গুরুতর অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়া হাদি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শনিবার ০৮ মার্চ পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদর দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলকাতা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন ও নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায় যে বাংলাদেশের দুই নাগরিক দেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বঙ্গাঁও এলাকায় অবস্থান করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।
এ তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গের বঙ্গাঁও এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার ঘটনায় জড়িত।
হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর অবশেষে পশ্চিমবঙ্গের বঙ্গাঁও এলাকায় আসে। সেখান থেকে সুযোগ বুঝে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স সদর দপ্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯/২০২৬, তারিখ ০৮ মার্চ ২০২৬)। আটক দুই আসামিকে রোববার সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুঁজুন