বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ভারতে নির্বাচন পরবর্তী সহিংসতা ও মুসলিম হত্যা বন্ধে বাংলাদেশসহ বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা
logo

ভারতে নির্বাচন পরবর্তী সহিংসতা ও মুসলিম হত্যা বন্ধে বাংলাদেশসহ বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বাংলাদেশসহ বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহিংসতা চরম আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গ আসামে মুসলিম জনগোষ্ঠীর ওপরে নির্যাতন, হামলা ও ভয় ভীতি প্রদর্শনীর ঘটনায় চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র্র দাবি করলেও তারা সবধর্মের বিশেষ করে ইসলামধর্মের স্বাধীনতায় বিশ্বাসী নয়। ভোট একটি নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেয়ার সাংবিধানিক অধিকার রাখে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মুসলমানরা ভোট দেয়নি অভিযোগ এনে মুসলমানদের উপর হামলাও হামলার উস্কানি দিয়ে পরিবেশকে নতুন করে উগ্রহিন্দুত্ববাদের দিকে ঠেলে দিচ্ছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলমানসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা ভারতের মতো গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থার জন্য লজ্জাজনক। তিনি ভারতে মুসলিম নির্যাতনের নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল রাতে রাজধানীর কোতোয়ালির একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাকিব আহমেদ, আলহাজ্ব শামসুল হক, আলহাজ্ব আমিরুল ইসলাম সরকার, জাকির হোসেন সিকদার, আলহাজ্ব মুহাম্মদ মাসুম বিল্লাহ, মাওলানা রুহুল আমিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ আসিফুজ্জামান নিরব।

সিভায় নির্বাচন-পরবর্তী কাজের পর্যালোচনা ও জনশক্তি বৃদ্ধির নির্দেশ দেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।  নির্বাচন-পরবর্তী সময়ে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে দাওয়াতি কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনের অগ্রগতির জন্য নিয়মিত দাওয়াতি সভার কোনো বিকল্প নেই। বিগত দিনের কাজের ঘাটতিগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে কর্মীদের পুনরায় ঐক্যবদ্ধ ও সুসংবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ জোরদার করে সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি স্রেফ ক্ষমতার জন্য নয়, বরং এটি একটি ইবাদত। গত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ সুন্দর দেখা গেলেও নির্বাচনের ফলাফল বা রেজাল্ট মোটেও সুন্দর হয়নি। আদর্শিক ও শরীয়াহর প্রশ্নে ইসলামী আন্দোলন কখনো কোনো অপস করবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

খুঁজুন