বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ভারতে করোনায়, নতুন করে ৬ জনের মৃত্যু
logo

ভারতে করোনায়, নতুন করে ৬ জনের মৃত্যু

ভারতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের ।

এই ছয়জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়। দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। আর বাকি পাঁচজনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন।

ভারতে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যারমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরন শনাক্ত হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

তারা জানিয়েছেন, যেহেতু আগেই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে নতুন করে গণহারে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই।

তবে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা যেমন— মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা— এগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

সংক্রমণ বাড়ায় ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারের প্রতি বিভিন্ন নির্দেশনা জারি করেছে। এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতে বলেছে।

এছাড়া করোনা ভাইরাস ও সাধারণ জ্বরের মধ্যে যে পার্থক্য আছে সেটিও নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শুধুমাত্র জ্বর, হাঁচি বা কাশি হলেই করোনা হয়েছে এমনটি ধরে নেওয়া যাবে না।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন