বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০
logo

ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০

বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে । সূত্র: এনডিটিভি। বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

এতে আরও বলা হয়েছে, অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে গেলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। যারা ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন। ওই হামলায় ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে। তবে পাকিস্তানও থেমে থাকেনি। তারাও পাল্টা হামলা চালায় পাকিস্তান। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খুঁজুন