বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ভারত যুক্তরাষ্ট্রের কাছে ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কেনার অনুমতি পেয়েছে
logo

ভারত যুক্তরাষ্ট্রের কাছে ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কেনার অনুমতি পেয়েছে

৩০ দিনের একটি বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়া থেকে তেল ক্রয়ের জন্য। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বেসেন্ট বলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আশা করি নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়াবে। ইরানের বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কমাতে এই সাময়িক ব্যবস্থা সহায়তা করবে।’

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ফেব্রুয়ারিতে নয়াদিল্লির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ঘোষণার সময় ভারত রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করতে সম্মত হয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। তারা বারবার বলেছেন, দেশের জ্বালানি ক্রয়ের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়।

২০২৫ সালের আগস্টে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল, ভারতের এই তেল ক্রয় রাশিয়ার সামরিক অভিযানের অর্থ জোগাতে সহায়তা করছে। পরে বাণিজ্য চুক্তি ঘোষণার পর ওই শুল্ক প্রত্যাহার করা হয়।

পরবর্তীতে সুপ্রিম কোর্টের এক রায়ে শুল্ক বাতিল হয়ে গেলে হোয়াইট হাউস প্রথমে হার ১০ শতাংশ নির্ধারণ করেছিল। পরে ট্রাম্প ঘোষণা দেন, বৈশ্বিক হারে শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।

মার্কিন অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন সিদ্ধান্তে রাশিয়া লাভবান হবে না, কারণ এতে কেবল সমুদ্রে আটকে থাকা তেলের লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংকট বাড়লেও ভোক্তাদের জন্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের তেল মন্ত্রণালয়।

ভারত তার মোট তেলের ৮৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আমদানি করে। দেশের প্রায় অর্ধেক তেল সরবরাহ এবং ৫৫ শতাংশ এলএনজি চালান হরমুজ প্রণালীর মাধ্যমে আসে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরপরই বাধাগ্রস্ত হয়ে যায়।

খুঁজুন