বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারি হাইকমিশনার
logo

ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সহকারি হাইকমিশনার

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও শক্ত হতে পারে দুদেশের ব্যবসা বানিজ্যের মাধ্যমে। 

বুধবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূণ্য রেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,ভৌগোলিক দিক থেকে হিলি একটি  গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যাবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌথ ভাবে সভাপতিত্ব করবেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং ভারতের হিলি এক্সপোর্টস ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন ম-ল। এসময় বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ,কোয়ারেন্টাইন অফিস স্থাপন, পণ্য আমদানি রফতানির সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা তুলে ধরেন এবং এসব দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। এসময় সভায় উভয় দেশের আমদানি রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা, কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন