বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভারি বৃষ্টির আভাস রোববারের মধ্যে যেসব বিভাগে
logo

ভারি বৃষ্টির আভাস রোববারের মধ্যে যেসব বিভাগে

দেশের তিন বিভাগে আগামীকাল রোববারের (২ নভেম্বর) মধ্যে ভারি বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে অতি ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামীকাল রোববার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর রাজশাহী বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর রাজশাহী বিভাগেও ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

এর ফলে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের নদ-নদীর পানি সাময়িক বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন