নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন শ্রমিক নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বাপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার শ্রমিক সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হওয়ায় প্রথম দিকে ২৪ কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় , বুধবার পরিস্থিতি থমথমে অবস্থা থাকায় ইপিজেড এর সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। । এই পরিস্থিতিতে কখন কারখানাগুলো খুলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে খুব শিগগিরী কারখানা খুলার সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্হানীয়রা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্ৰিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা সহ ২৩ দফা দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। গত সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা ওই নোটিশ দেখতে পান। এ ঘটনার প্রতিবাদে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল ৯টার দিকে তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
সুজন, নয়ন, বাদশা সহ একাধিক শ্রমিক জানায়, ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। ওই শ্রমিকের নাম হাবিব (২১)। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শ্রমিক হত্যার পরদিন থেকে ইপিজেড এলাকা জনশুন্য হয়ে পড়ে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।তবে ইপিজেড এলাকা জুড়ে থমথমে অবস্থা করছে সেই দৃশ্য চোখে পড়ে।
-খবরপ্রতিদিন/ সি.ব
উত্তরা ইপিজেডের সকর কার্যক্রম বন্ধ ঘোষণা
উত্তরা ইপিজেডের সকর কার্যক্রম বন্ধ ঘোষণা
নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন শ্রমিক নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার শ্রমিক সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হওয়ায় প্রথম দিকে ২৪ কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় , বুধবার পরিস্থিতি থমথমে অবস্থা থাকায় ইপিজেড এর সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। । এই পরিস্থিতিতে কখন কারখানাগুলো খুলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে খুব শিগগিরী কারখানা খুলার
সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। স্হানীয়রা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্ৰিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা সহ ২৩ দফা দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। গত সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা ওই নোটিশ দেখতে পান। এ ঘটনার প্রতিবাদে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল ৯টার দিকে তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায়
দফায় সংঘর্ষ হয়। সুজন, নয়ন, বাদশা সহ একাধিক শ্রমিক জানায়, ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। ওই শ্রমিকের নাম হাবিব (২১)। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শ্রমিক হত্যার পরদিন থেকে ইপিজেড এলাকা জনশুন্য হয়ে পড়ে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।তবে ইপিজেড এলাকা জুড়ে থমথমে অবস্থা করছে সেই দৃশ্য চোখে পড়ে। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত