কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজরা ইউনিয়নের চর বজরা পাকার মাথা যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৫ টায় চর বজরা পাকার মাথায় তিস্তা নদীর তীরে ৩ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নরালো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুস সোবহান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম।
বারোটি দলের ১২ টি নৌকা নিয়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।
আয়োজক কমিটির সদস্য হবিবর, মানিক, শাজাহান, মঞ্জু, রেজাউল, ইমদাদুল মেম্বার ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো হচ্ছে, মায়ের দোয়া,পাগলা বাবা,দুরন্ত চিতা,রাজলক্ষী,ময়ূরপক্খী,ভাই ভাই বজরা, সাত ভাই, মায়ের দোয়াসহ মোট ১২ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখতে কাশিমবাজার এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে তিস্তার তীরে।
উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বজরা ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক ও রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাজার হাজার দর্শনার্থী দীর্ঘদিন পরে তাদের এলাকায় এই গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন।তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান।
উল্লেখ্য, হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তর-পশ্চিম দিকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব