কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের সূর্য সেনারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে । এক মিনিট নীরবতার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একাত্তরের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা।
উলিপুর মিনি স্টেডিয়ামে সকাল ৯ টায় অনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসব অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান,
সহকারী কমিশনার (ভূমি),এস এম মেহেদী হাসান, অফিসার ইনচার্জ, সাঈদ ইবনে সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার,
মোছাঃ শামীমা আক্তার, প্রাণিসম্পদ অফিসার ,ডাঃ মোছাঃ রেবা বেগম,
উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা নির্বাচন অফিসার, প্রণব সরকার, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, (ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ। এ সময় iকুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে।
অন্যদিকে, উলিপুর বিজয় মঞ্চের সামনে আয়োজন ছিল বিজয় মেলার।