বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
logo

উলিপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১ জুন) দুপুরে উলিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেল-লাইনে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজার রহমান মজনু (৬০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আব্দুল জলিল মাষ্টারের ছেলে। মজনু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যান মোস্তাফিজার রহমান মজনু। এরপর দুপুর গড়িয়ে বিকাল হলেও তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করে। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্রেনে কাটা পরা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন