বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল
logo

উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল

কুড়িগ্রামের উলিপুরে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কেউ পাস করতে পারেনি। শতভাগ ফেল করা ওই মাদ্রাসায় ফরম ফিলাপ করেছিল ২০ জন ছাত্রী। তন্মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা ১৫ জন শিক্ষার্থীই ফেল করেছে। ১৫ জনের মধ্যে ১৩ জনই গণিত বিষয়ে এবং ৬ জন দুই সাবজেক্টে ফেল করেছে।

শতভাগ ফেল করার কারণ জিজ্ঞাসা করলে ওই মাদ্রাসার সুপার আব্দুল মজিদ অকপটে জানান, ২০০৭ সালেও এ প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। সে বছর পরীক্ষা দিয়েছিল ৭ জন, ৭ জনই গণিতে ফেল করেছিল। ২০০৭ সালের পর থেকে মাদ্রাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক হাবিবুর রহমান নিয়মিত গণিত ক্লাস নিয়ে আসছিলেন।

ফলে গণিতের সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠেছিলাম। পরবর্তীতে আমরা গণিতের শিক্ষক চেয়ে আবেদন করলে প্রায় তিন বছর হলো আমাদের মাদ্রাসায় রংপুরের পীরগাছা উপজেলা থেকে এনটিআরসি’র দশম ব্যাচের গণিতের শিক্ষক শারমিন আক্তার জয়েন করেন।

এরই মধ্যে রাজবল্লভ বালিকা দাখিল মাদ্রাসায় আবারও ফল বিপর্যয় আমাদেরকে অনেক ব্যথিত করেছে। অথচ ওই প্রতিষ্ঠানের সুপারসহ ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী কর্মরত রয়েছে।

প্রতিষ্ঠানের গণিতের শিক্ষক শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক, ওই প্রতিষ্ঠানটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন