বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
logo

উলিপুরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) উপজেলার বজরা ইউনিয়নের হাঁসখাওয়া ব্রিজ এলাকায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুস সোবহান এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বজরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসাহাক আলী, হাবিবুর রহমান, লাল মিয়া, মোজাফফর হোসেন, আব্দুর রউফ, জয়নাল আবেদীন, সবুজ মিয়া, আমজাদ আলী, রহিম বাদশা প্রমুখ। বিকেল ২ ঘটিকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান বক্তব্য রাখেন এবং নিজ হাতে প্রায় পাঁচশত শিশু, কিশোর, কিশোরী, নারী ও পুরুষদের মাঝে তবারক বিতরণ করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন