বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
logo

উলিপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন)সকাল ৮ টার দিকে উলিপুর স্বর্ণময়ী সরবরে (কাচারী পুকুর) এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, উলিপুর কাচারী পাড়ার মৃত: নুর ইসলামের দ্বিতীয় ছেলে আশরাফুল (২৮) নিত্যদিনের মত সকালে দাঁত ব্রাশ করতে বাড়ির বাহিরে যায়। ব্রাশ করে সে মূখ ধৌত করতে (স্বর্ণময়ী সরবরে) কাচারীর ঐতিহ্যবাহি পুকুরে নামে। ঐ সময়ে তার ছোট বেলার মৃগি রোগ উঠলে পানিতে পড়ে ডুবে যায় এবং পানিতেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে তার স্বজনরা পুকুরে ভেসে উঠা লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। মৃত আশরাফুলের মা আম্বিয়া বেগম জানায়, ছোটবেলা থেকেই আশরাফুলের মৃগি রোগ ছিল।

উলিপুর ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন