বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাস কাউন্টারের জরিমানা
logo

উলিপুরে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাস কাউন্টারের জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুই বাস কাউন্টার মালিকের আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার(১১ জুন) সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা পরিবহনের কাউন্টার মালিককে ৫ হাজার ও মৌসুমি এন্টারপ্রাইজ ২ কাউন্টার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, বাস কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন