বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে নাশকতার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
logo

উলিপুরে নাশকতার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি বজলার রহমান।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক। এরশাদুল হক উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎আটকের ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন