বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
logo

উলিপুরে মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই দুপুরেউলিপুর মসজিদুল হুদা মোড়ে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, ছাত্র  নাজমুল আল হাসান, মোজাফফর হোসেন, সাইফুল ইসলাম, মারুফা ও শারমিন প্রমুখ।মিটফোর্ডে দিনে-দুপুরে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বক্তরা বলেন, লাশের উপর লাফিয়ে উল্লাস,রক্তপিপাসুদের হিংস্রতায় আমরা আজ চরমভাবে লজ্জিত।

কী বীভৎস ! কী হিংস্রতা গোটা বিশ্বকে দেখিয়েছে নর পিপাসুর দল। এই রক্তপিপাসুদের উল্লাসের বিচার অতি দ্রুত করতে হবে। লাশের ওপরে লাফিয়ে এ উল্লাস আমরা আর কোন দিন এ নতুন বাংলাদেশে দেখতে চাই না।

আজীবনের তরে এ দেশ থেকে মব দুরিভূত করার দাবি জানিয়ে দ্রুত প্রত্যেকটি অপরাধিকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বক্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন