বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে ফ্লাড শেল্টার নির্মানের দাবিতে মানববন্ধন
logo

উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে ফ্লাড শেল্টার নির্মানের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী বজরা এলকে আমীন ডিগ্রী কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে মাঠ সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  দুপুর ১২ টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এল কে আমিন উচ্চ বিদ্যালয় এবং বজরা এলকে আমীন ডিগ্রী কলেজ এর মাঠটিতে ৩ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা তো করেই অধিকন্ত শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের জন্য বিভিন্ন সমাবেশ এবং জনগণের জন্য উন্মুক্ত এ মাঠ। 

বিভিন্ন রাজনৈতিক জনসভা, ধর্মীয় সভা-সমাবেশ ইত্যাদি নানা আয়োজন এ মাঠটিতে যুগ যুগ ধরে হয়ে আসছে। এমনকি বিগত দিনে এ মাঠে দুইবার দুই সরকার প্রধান এসেও জনসভা করেছে এ মাঠে। বিশাল এ মাঠটি উলিপুরের ঐতিহ্য। অতি সম্প্রতি এ মাঠের কিছু অংশ ঘিরে নিয়ে প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টারের কাজ শুরু করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

আমরা চাই ফ্লাড শেল্টারটি এখানে হোক কিন্তু মাঠের জায়গা দখলে নিয়ে ফ্লাড শেল্টার আমরা চাই না। মাঠের জায়গা ছেড়ে দিয়ে এ জায়গাতেই একটু পিছনে নিয়ে শেল্টার ভবন নির্মান করা সম্ভব। বক্তারা আরো বলেন, মাঠের জায়গা না নিয়ে ভবন নির্মান করার জন্য ইতোপূর্বে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছি। তিনি বিষয়টি গুরুত্বেও সাথে আমলে না নেয়ায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। 

এ সময় বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, রোকছেদ আমীন লেবু, অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

‎উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ্বব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫ টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন