কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের শাহের আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুল মিয়া নিজের কেনা জায়গায় ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। এ সময় গাছটি কাটার শেষ মুহূর্তে ওই গাছটি উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুল মিয়ার। পরে নিহতের স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে ১ জনের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে কাটা গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার(১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার
গ্রামের শাহের আলীর ছেলে।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুল মিয়া নিজের কেনা জায়গায় ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। এ সময় গাছটি কাটার শেষ মুহূর্তে ওই গাছটি উল্টে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুল মিয়ার। পরে নিহতের
স্বজনরা তার মরদেহ চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ময়নার খামার গ্রামের বাড়িতে নিয়ে যায়।এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত