কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দমিছিল করেছেবিএনপি’র সকল স্তরেরসহস্ত্রাধিক নেতা কর্মী। বুধবার (২১ মে) বিকাল ৩ টায় উলিপুর বিজয় মঞ্চ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন গত ১৪ মে জেলা কমিটি ঘোষিত নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। মিছিল শেষে বিজয় মঞ্চে ফিওে এসে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, নতুন কমিটির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী, হায়দার আলী মিয়া, যুগ্ন আহবায়ক, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, মোঃ মহসিন আলী, মোঃ এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ মেজেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে উলিপুর উপজেলায় মোঃ তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে, উলিপুর পৌর কমিটিতে নুর মোহাম্মদকে আহবায়ক ও সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আহবায়ককমিটি ঘোষণা করে জেলা কমিটি।
-খবরপ্রতিদিন/ সি.ব