বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
logo

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুকে) মাসুদ রানা বাবু কর্তৃক ভূয়া, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৫ টায় উপজেলা বিএনপি অফিসের সামনে উলিপুর-রাজারহাট সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার,  এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি'র আহবায়ক নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ জুন মাসুদ রানা বাবু তার ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদ রানা বাবুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন, বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হন বিএনপি নেতা আব্দুর রশিদ সরকার। তাকে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠায় পুলিশ। সে-সময় ওই বিএনপি নেতার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুকে একটি ভূয়া পোষ্ট করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। সেই পোষ্টের স্ক্রিন শর্ট নিয়ে আবারো মাসুদ রানা বাবু তার ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালায়। একটি কু-চক্রী মহল ও ফেসবুকে কিছু ফেক(ভুয়া) আইডি ব্যবহার করে উলিপুর বিএনপি'র নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারনা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের খুঁজে বের করে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তরা।

এ বিষয়ে মাসুদ রানা বাবু'র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুর রশিদ সরকার(বিএনপি নেতা) তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে পোষ্ট করা একটি লেখা স্ক্রিন শর্ট দেই। পরে আমার ফেসবুক আইডিতে তা পোষ্ট করি। আমি তার বিরুদ্ধে কোন অপপ্রচার করিনি।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন