বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা উপদেষ্টা
logo

উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করলেন শিক্ষা উপদেষ্টা

কক্সবাজারের উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম  পরিদর্শন করেছেন  অন্তবর্তীকালীন সরকারের  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।বুধবার (১৩ আগষ্ট)  উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য সংস্থার স্কুল ফিডিং কার্যক্রম তিনি পরিদর্শন করেন। 

এ সময় শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিদর্শন সহপাঠ্যক্রমিক কার্যাবলী,পঠন দক্ষতা, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভায় পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে  আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবু নূর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোঃ শাহীন মিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,  জসিম উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট পিটিআই কক্সবাজার, জারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার ভূমি, উখিয়া, গুলশান আক্তার, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আশরাফুল আলম সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মোক্তার আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান পোদ্দার বিদ্যালয়ে পৌঁছলে প্রধান শিক্ষকের জহিরুল হক অন্যান্য শিক্ষামন্ডলী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন