বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
logo

উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় লোকালয় থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বনবিভাগ। গত সোমবার বিকালে উখিয়া রেঞ্জের সদর বিটের মহুরীপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি।

তিনি বলেন,  উদ্ধারকৃত অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। এটি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। খবর পেয়ে দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এটিকে নিরাপদে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন