উখিয়ায় মাছ ধরতে গিয়ে সমুদ্রে নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। সাগরে ভেসে গিয়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহতরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র হাবিবুল আবছার (১৭) ও একই এলাকার নাজির হোসেনের পুত্র নাজমুল হোসেন সায়েম বাবু (১৬)। তারা দুজনেই মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র।
স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, শনিবার (৩০ আগষ্ট) দুপুরে ইনানী সমুদ্র সৈকতে ভাসমান একটি লাশ দেখতে পায় জেলেরা। বিষয়টি কোস্টগার্ড বাহিনীকে খবর দেয়। স্থানীয় জনগনের সহযোগিতায় কোস্টগার্ড ভাসমান লাশটি তীরে নিয়ে আসেন। ঘটনাস্থলে আত্নীয়-স্বজন এসে লাশ শনাক্ত করেন।
এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে নাজমুল হোসেন সায়েম নামে অপর নিখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় বাসিন্দা এম এ আজিজ জানান, গত শুক্রবার সকালে ৬ জন বন্ধু মিলে শখে বশে সাগরে মাছ ধরতে যায় ।
সাগরের তীব্র পানির ঢেউয়ে সায়েম ও হাবিবুল তলিয়ে গিয়ে নিখোঁজ হন বাকী ৪ জন কূলে ফিরে আসে।এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্হানীয় ও কোস্টগার্ড।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, নিহত দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব