বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উখিয়ায় দুই ভাইকে গুলি ও ছুরিকাঘাত,একজনের মৃত্যু
logo

উখিয়ায় দুই ভাইকে গুলি ও ছুরিকাঘাত,একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম বাবুল নামে একজন নিহত হয়েছেন। এসময় নিহতের ভাই মোঃ হাসান ছুরিকাঘাতে আহত হন। সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন মেম্বার।তিনি জানান, রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার বাসিন্দা দুই ভাই নুরুল ইসলাম বাবুল ও মোঃ হাসানকে বসতঘরের সামনে সশস্ত্র অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় নুরুল ইসলাম বাবুল গুলিবিদ্ধ এবং মোঃ হাসান ছুরিকাঘাতে আহত হন।স্থানীয়রা খবর পেয়ে দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে নুরুল ইসলাম বাবুলের মৃত্যু হয়। 

আরেক ভাই মোঃ হাসান চিকিৎসা নিচ্ছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, জালিয়াপালং নিদানিয়াতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বাবুল নামে একজন নিহতের ঘটনা শুনে পুলিশ ও স্থানীয় মিলে গহীন পাহাড়সহ গ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তদন্ত করে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন