বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা উখিয়ায় বন্য হাতির মৃত্যু
logo

উখিয়ায় বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় একটি বন্য হাতির মৃত্যু  হয়েছে। তবে হাতিকে হত্যা করছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতায় দোছড়ি রফিকের ঘোনা এলাকায় মৃত অবস্থায় বন্য হাতি দেখতে পায় স্থানীয়রা।

দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।এ ব্যাপারে দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারের মারফতে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় হাতিটি উদ্ধার করা হয়। 

দোছড়ি  রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে। এ সময় হাতির মুখ থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল। দুপুর দুইটার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে হাতির মৃত্যুর কারণ জানা যাবে। বর্তমানে মৃত হাতিটি মাটিতে পুঁতে হয়ে ফেলা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন