বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় উড্ডয়নের সময় চাকা খুলে পড়লেও নিরাপদে অবতরণ, প্রাণে বেঁচে গেল ৭৫ আরোহী
logo

উড্ডয়নের সময় চাকা খুলে পড়লেও নিরাপদে অবতরণ, প্রাণে বেঁচে গেল ৭৫ আরোহী

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
এতে বিমানটিতে শিশুসহ মোট ৭‌৫ জন আরোহী রক্ষা পেয়েছেন।  শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হাসান বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে ১ টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

এসময় বিমানের পেছনের ৪টি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। পরে পাইলটের বার্তা পাওয়ার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ টা ২১ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন। সবায় নিরাপদে রয়েছেন।গোলাম মোর্তজা হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। তদন্তের মাধ্যমে কারণ বের হবে। তারপর ঘটনায় কারো গাফেলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন