বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক
logo

টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক

বাংলাদেশ-ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক টসের সময় হাত মেলাননি। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারত-বাংলাদেশ ম্যাচে এমন দৃশ্য দেখা যায়।

আজ শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরু হয়। নিয়ম অনুযায়ী আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়েছে।

সবশেষ খবর, বাংলাদেশ টসে জিতেছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠাল। আর টসের পর ভারত-পাকিস্তান ক্রিকেটের বৈরিতার প্রতিচ্ছবি দেখা গেল। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে হাত মেলাননি বাংলাদেশের সহঅধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে। তাতে ম্যাচ শুরুর আগেই তৈরি হলো বিতর্ক।

আয়ুষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কার টসের নির্দেশ দিলে শূন্যে কয়েন ছুড়ে দেন আয়ুষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এর পরই সরে যান আয়ুষ। বাংলাদেশের সহ-অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় তৈরি হতে পারেননি। তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ককে।

গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটারেরাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন।

পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং মহিলা ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছে। এ বার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এ বার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।

খুঁজুন