বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আজ (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব । লিগ পদ্ধতির এই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছে। সুপার ফোরে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হবে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। সুপার ফোরের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ এখনও চারটি টি-টোয়েন্টি খেলেছে, যার মধ্যে দুইটিতে জয়, দুইটিতে হার। বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে চার ম্যাচে বাংলাদেশ জিতেছে একটিতে, যা ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

আজকের ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে দলে পরিবর্তন এসেছে: বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন, দলের সঙ্গে যুক্ত হয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বাংলাদেশিরা আশা করছেন টসের মতো আজকের ম্যাচের ফলও তাদের পক্ষে থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন