বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
logo

ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি), আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি, এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে।

ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। আখতার আহমেদ জানান, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতি ৩ হাজার ভোটারের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে ভোটকক্ষের হিসাবও নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি কক্ষ এবং নারী ভোটারের জন্য প্রতি ৫০০ জনে একটি কক্ষ ধরা হয়েছে। সেই হিসাবে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি, নারী ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন