বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ত্রিপল মাডারের খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও থানা ঘেড়াও করে ক্ষিপ্ত এলাকাবাসী
logo

ত্রিপল মাডারের খুনিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও থানা ঘেড়াও করে ক্ষিপ্ত এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত জেরে দুই ভাই ও ছেলেকে ধারালো অস্ত্রসস্ত্র দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আপেল, আঙ্গুুর, রাজু, ভুলু মিয়া, মিঠু, ইদু, নুর মোহাম্মদ, জাকির, মাইদুল, রাশেদুলের ফাঁসি ও রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমানের অবহেলার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন ও থানা ঘেড়াও করেছে এলাকাবাসী। ২৬ জুলাই শনিবার সকালে ভুন্দরচর, ফুলবাড়ি এলাকা ঘুরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ শেষে মানববন্ধন করেন তারা।

বক্তারা বলেন, গত ১৯ জুলাই শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা ভুন্দরচর গ্রামে বাদী শাহজামাল, সোলেমান ও বিবাদী ফজলে করিম, ফজলে রহিম ও রব্বানিদের মধে দীর্ঘদিনের পারিবারিকভাবে জমাজমি বিষয়ে দন্দ চলে আসছে। শনিবার সন্ধার দিকে রব্বানির ছেলে রাজু আহমেদের গরু শাহাজামালের ধানের চারা খাইতে ছিল। এমতাবস্থায় জমির মালিক শাহজামালের লোকজন গরুটি ধরে রাজুর বাড়িতে নিয়ে গিয়ে, বেধে রাখতে বলে। এর ক্ষোভে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ২০/২৫ জনের একটি দল শাহজামালের বাড়িতে এসে ভাঙচুর, লুটপাট ও ৫/৬ মহিলা পুরুষকে আহত করার ঘটনা ঘটায়। এ বিষয়ে ২০ জুলাই রবিবার আহত নুরজাহান বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগ রৌমারী থানা অফিসার ইনচার্জ কাহারো প্ররচনায় এবং বড় অঙ্কের অর্থের লোভে অভিযোগ আমলে না নিলে। সুযোগ সন্ধানে প্রথম ঘটনার ৫ দিন পরে, রাগে ক্ষোভে বিবাদীগণ পরিকল্পিতভাবে বল্লম, রাম দা, শুল্পিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র ঘটনাকৃত জমির আশপাশে জঙ্গলে লুকিয়ে রাখে। জমির মালিক বুলু, ফুলবাবু, নুর আলম, মজিবর ও আরিফ পানি দেয়ার উদ্দ্যেশ্যে জমিতে যায়। এমন সময় ওৎপেতে থাকা আপেল, আঙ্গুর, রাজু, ভুলু মিয়া, মিঠু, ইদু, নুর মোহাম্মদসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল চতুর পাশে ঘিরে নেয়। তাদেরকে হুমকি ধামকি ও হত্যার হুমকি দেয়। তারা বাঁচার উদ্দ্যেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বুলু, নুর আলম ও ফুলবাবুকে আটক করে এ্যালোপাতারি কোপাতে থাকে। সঙ্গে সঙ্গেই তারা মাটিতে লুটিয়ে পড়লে ঘটনা স্থলেই তারা মারা যায়। অন্যদিকে মজিবর, আরিফ, নুরজাহান, ফুলুরানী তাদেরকে রক্ষা করতে গেলে তাদের উপর আঘাত করলে তারা আহত হয়।
মৃত বুলুর মেয়ে শাপলা, বোন শরিফা, মৃত ফুলবাবুর স্ত্রী ফুলুরানী, ভাই শাহজামাল, ওয়াজেদ আলী ও এলাকাবাসী জানান, গত ১৯ জুলাইয়ের এ সংঘর্ষের ঘটনায় অভিযোগের বিষয় রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান মোটা অঙ্কের ঘুস খেয়ে বিষয়টি আমলে না নেয়ার কারনে প্রথম ঘটনার ৫ দিন পর তারা এমন সংঘর্ষের ঘটনা ঘটাতে সক্ষম হয়। আমরা  প্রশাসনের নিকট বিচার দাবীতে এলাকাবাসীী থানা ঘেরাও এবং সেই সাথে খুনি ব্যাক্তিদের ফাঁসির দাবীতে এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন