বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষিতা: রেলকর্মী আটক
logo

ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষিতা: রেলকর্মী আটক

ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। অভিযুক্ত রেলকর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম (২৮)। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন, বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার। তিনি জানান, রেলস্টেশনে অবস্থানরত রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি টয়লেটে একা পেয়ে কুড়িগ্রামের ওই নারী যাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত সাইফুল। ঘটনার পরপরই ভুক্তভোগী নারী ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে সাইফুলকে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনে পৌঁছালে ভুক্তভোগী নারী ও অভিযুক্ত সাইফুলকে নামিয়ে নেওয়া হবে। এরপর তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে তাঁদের ঢাকায় ফেরত পাঠানো হবে।

এই ঘটনার পর রেলপথে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন