বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, সহায়তা আসছে
logo

ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, সহায়তা আসছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘সহায়তা আসছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখে, ‘ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন!! খুনী ও নিপীড়কদের নাম মনে রাখুন। তাদের বড় মূল্য দিতে হবে।

তিনি আরও লেখেন,বিক্ষোভাকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।

এর আগের দিন সোমবার তিনি ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনও দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একইদিনে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক পথ স্থাপনে আগ্রহী। কিন্তু একদিন পর দেওয়া এই পোস্টে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দিচ্ছে এবং এটিকে ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করছে।

খুঁজুন