মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে সম্পত্তি সংক্রান্ত পুর্ব বিরোধের জেরে চাঁদাদাবী দিতে অস্বীকৃতি জানালে ভাংচুর, লুটপাট,হামল করে বৃদ্ধ পিতা মোক্তার হোসেন মিল্কি ও ছেলে রাছেল (৩৭)স্ত্রী লাইলী বেগম (৬০)কে,আহত করার ঘটনা ঘটেছে।
আহতরা স্থানীয় লোকজনদের সহায়তায় টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।রোববার ৫ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মিল্কির বাডি এ ঘটনা ঘটে।
এবিষয়ে আহত লাইলী বেগম (৬০) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে টংগিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মিল্কির সাথে আমিনুল হক খোকা মোল্লা (৫০) গংদের বিরোধ চলে আসছে।
গত ২৩/০৯/২০২৫ তারিখে মোক্তার হোসেন মিল্কির ছেলে কাছে আসামীরা ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে ৫ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৮ দিকে মোক্তার হোসেন মিল্কির ছেলে জাকির হোসেন টিটু (৪৫) এর সম্পত্তি জোর পূর্বক জবর দখল করে থাকে। এতে বাধা দিলে বিবাদীগন ছেলে রাছেল (৩৭) ও মোক্তার হোসেন মিল্কি এবং তার
স্ত্রী লাইলী বেগম(৬০)এর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।পরে বিবাদীগন বসত ঘর ভাংচুর করে ভিতরে ঢুকে ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ-১১৮০০০ টাকা দামী আসবাপ পত্র, তিন কার্টুন গরুর ভিটামিন ওষুধ, বসত ঘরের টিন ইত্যাদি সরজাম লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ খুন করার হুমকি প্রদান করে।আহতরা তাৎক্ষনিক স্থানীয় লোকজনদের সহায়তায় টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব