বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা তজুমদ্দিনে জেলে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন : ভোলা জেলায় ১লাখ ৪৩ হাজার জেলের জন্য ৩৫৮৫ মেট্রিক টন চলা বরাদ্দ
logo

তজুমদ্দিনে জেলে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন : ভোলা জেলায় ১লাখ ৪৩ হাজার জেলের জন্য ৩৫৮৫ মেট্রিক টন চলা বরাদ্দ

ভোলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসূমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ এ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১লক্ষ ৪৩ হাজার ৪শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলা জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭শত ১৪ জন জেলের জন্য ৪শ’ ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ আসে।

অনুষ্ঠানে জেলা পশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসূমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন