অন্তর্ববর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চুড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছে। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মুল পাঁচটি বিষয়ে আলোচনা চুড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চুড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্টের পর শুরু হবে বাস্তবায়নের কাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশ এই দুইটি দেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুই দেশরই সম্মতি লাগবে।
পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় উপস্হিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী সহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।
-খবরপ্রতিদিন/ সি.ব