ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধুকে হত্যা না আত্মহত্যা! বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসন সুরতহাল রিপোর্টে হত্যার আলামত না পেলেও বাবার দায়েরকৃত হত্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি
করেছে।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১১ টায় উপজেলার বঙ্গভিটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী সাথী আক্তার পারিবারিক কলহের জেরে শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
করে। অপরদিকে, নিহত সাথী আক্তারের পিতার অভিযোগ, “যৌতুকের দাবীতে জামাই আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন মেয়েকে মারপিট করে হত্যার পর শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে।”
সোমবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বঙ্গভিটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী সাথী আক্তার (১৮)-এর লাশ শয়ন ঘরের সিলিঙ হতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রতন চন্দ্র পাল বলেন, “লাশের গলায় ছাড়া শরীরের কোন স্থানে যখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়।”
এদিকে, সাথী আক্তারের বাবা হাকিমুল ইসলামের অভিযোগ, “যৌতুকের দাবীতে জামাই আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন মেয়েকে মারপিট করে হত্যার পর শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে।” তিনি সোমবারই জামাই আব্দুস সালামসহ ৯ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে স্বামী আব্দুস সালামকে আটক করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, এ বিষয়ে থানায় মৃতের বাবা একটি হত্যার অভিযোগ দাখিল করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-খবরপ্রতিদিন/ সি.ব