ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা পরিষদ গেট এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহরিয়ার আজম মুন্না (৪৪)কে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
রাণীশংকৈল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আরশেদুল হক জানান, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাঁকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার (৮ জুলাই) শাহরিয়ার আজম মুন্নাকে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব